আখের লাল পচা রোগ

পূর্বের পাতা
হোম / অর্থকরী ফসল / আখ

আখের লাল পচা রোগ Red Rot of Sugarcane (Colletotrichum falcatum) ছত্রাকজনিত রোগ।

  • লক্ষণঃ
  • আক্রান্ত আখ লম্বালম্বি ভাবে চিড়লে লাল রঙের মাঝে আড়াআড়ি সাদা ছোপ ছোপ দাগ দেখা যায়।
  • আখের কান্ড পচে যায়।
  • পাতা হলদে হয়ে শুকিয়ে যায়।
  • আখের কান্ড শুকিয়ে মাঝখানে ফাপা হয়, আখ মারা যায়।
  • আক্রান্ত আখ হতে মদ বা তাড়ির মতো দুর্গন্ধ বের হয়।
  • কচি কুশিতে আক্রমন হলে কুশির মড়ক দেখা যায়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • অনুমোদিত ও রোগ প্রতিরোধী জাতের চাষ করা।
  • রোগমুক্ত বীজ ব্যবহার করা।
  • রোগাক্রান্ত ক্ষেত হতে বীজ সংগ্রহ না করা।
  • মুড়ি আখের চাষ না করা।
  • আখের জমিতে পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা করা।
  • বীজ বপনের পূর্বে কাডিম ৫০ ডব্লিউপি  ২ গ্রাম/লিটার হারে পানিতে মিশিয়ে বীজ শোধন করা। 
  • ফসল কাটার পর ক্ষেতের অবশিষ্টাংশ পুড়িয়ে নষ্ট করা।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড