আমের বোটা পঁচা রোগ

পূর্বের পাতা
হোম / ফল জাতীয় ফসল / আম

আমের বোটা পঁচা রোগ

  • লক্ষণঃ
  • এটি আমের মারাত্বক রোগ ।
  • গাছ থেকে আম পাড়ার পর পাকার সময় বোটার গোড়ায় বাদামী দাগ দেখা দেয় এবং তা ক্রমেই গোলাকার হয়ে বোটার চারিদিকে ছড়িয়ে পড়ে ।
  • আক্রান্ত আম ২/৩ দিনের মধ্যে নষ্ট হয়ে যায় ।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • রৌদ্রজ্জল দিনে আম পাড়া।
  • পাড়ার সময় যেন আম আঘাত প্রাপ্ত না হয় তা নিশ্চিত করা।
  • আম পাড়ার পর তা দ্রুত গাছের নিচ থেকে সরিয়ে ফেলা ।
  • আম পাড়ার পরপরই তা ৫৫ ডিগ্রি সেঃ তাপমাত্রার গরম পানিতে অথবা প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে কাডিম ৫০ ডব্লিউপি মিশিয়ে পাঁচ মিনিট ডুবিয়ে রেখে সংরক্ষণ করলে এ রোগের আক্রমণ কম হয় ।
  • বাগান অপরিচ্ছন্ন রাখবেন না ।
  • আম পেড়ে তা দীর্ঘ সময় ধরে গাছের নিচে ফেলে রাখবেন না ।
  • ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন।
  • পরিস্কার করার পর একাট ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন।
  • নিয়মিত বাগান পরিদর্শন করুন।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড