আশফলের লাল মরিচা রোগ

পূর্বের পাতা
হোম / ফল জাতীয় ফসল / আঁশফল

আশফলের লাল মরিচা রোগ

  • লক্ষণঃ
  • এ রোগের আক্রমণে পাতায় ও ফলে লালচে মরিচার মত একধরনের উচু দাগ দেখা যায়।
  • একধরণের শৈবালের আক্রমণে এ রোগ হয়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • আক্রান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।
  • গাছের নিচে ঝরে পড়া পাতা সংগ্রহ করে ধ্বংস করা।
  • সুষম সার প্রয়োগ ও পরিচর্যার মাধ্যমে গাছের বৃদ্ধি ঠিক রাখা ।
  • বোর্দ্দো মিশ্রণ বা  উপশম ও সিমসেন ১০ লি. পানিতে (১০+ ১০)=২০ গ্রাম মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা।
  • বাগান অপরিচ্ছন্ন রাখবেন না।
  • ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন।
  • পরিস্কার করার পর একটি ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন।
  • নিয়মিত বাগান পরিদর্শন করুন।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড