বাঁধাকপি’র ঢলে পড়া রোগ

পূর্বের পাতা
হোম / শাক-সবজি জাতীয় ফসল / বাঁধাকপি

বাঁধাকপি’র ঢলে পড়া রোগ

  • রোগের কারণঃ Fusarium spp. নামক ছাত্রক দ্বারা এ রোগ হয়ে থাকে।
  • লক্ষণঃ
  • চারার গোড়ায় মাটি সংলগ্ন অংশে প্রথমে বাদামী রং এর পানি ভেজা দাগ দেখা যায়।
  • আর্দ্র ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় আক্রান্ত অংশে ছত্রাকটি দ্রুত বৃদ্ধি পেতে থাকে।
  • আক্রমণের ২ দিনের মধ্যে চারা গাছটি ঢলে পড়ে এবং আক্রান্ত অংশে তুলার মত সাদা মাইসেলিয়াম ও সরিষার বীজের মত স্ক্লেরোশিয়া দেখা যায়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • ৩ মিটার × ১ মিটার আকারের বীজতলায় ১ কেজি ট্রাইকো-কম্পোস্ট ব্যবহার করে চারা লাগানো।
  • চারা মূল জমিতে লাগানোর ৮-১০ দিন পূর্বে বেডের মাটিতে শতাংশ প্রতি ১০-১২ কেজি পরিমাণ ট্রাইকো কম্পোস্ট সার প্রয়োগ করে ভালভাবে মাটির সাথে মিশিয়ে তা সেচ দিয়ে ভিজিয়ে দেয়া।
  • মাটিতে ‘জো’ আসলে মাটি ভালোভাবে নেড়ে উল্টিয়ে এবং মাটির ঢেলা ভেঙ্গে মিহি করে চারা লাগাতে হবে।
  • ফসলের বাড়ন্ত পর্যায়ে রোগ প্রতিরোধক হিসাবে ট্রাইকো-লিচেট পানিতে ২০ মিলি/লিটার হারে মিশিয়ে ১০-১৫ দিন অন্তর গাছে স্প্রে করা।
  • সিমসেন  ২ গ্রাম/লিটার হারে পানিতে মিশিয়ে ৭-১০ দিন অন্তর গাছে স্প্রে করা।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড