বার্লির গোড়া পচা রোগ

পূর্বের পাতা
হোম / দানা জাতীয় ফসল / বার্লি

বার্লির গোড়া পচা রোগ Foot Rot of Barley (Sclerotium rolfsii)

লক্ষণঃ

  • প্রথমে গাছের গোড়ায় হলদে দাগ দেখা যায়, পরে দাগ গাঢ় বাদামী হয়ে আক্রান্ত স্থানের চারিদিক ঘিরে ফেলে। ফলে গাছ শুকিয়ে মরে যায়।
  • অনেক সময় গাছের গোড়ায় ও মাটিতে বাদামী থেকে কালো রঙের সরিষার দানার মতো স্কেলেরোশিয়া গুটি দেখা যায়।
  • বৃষ্টি ও সেচের পানির মাধ্যমে বিস্তার লাভ করে। আর্দ্রতাপূর্ণ মাটিও এ রোগ বিস্তারের জন্য সহায়ক।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • চারা লাগানোর ৫-৭ দিন আগে মাটিতে ট্রাইকো-কম্পোস্ট ভালভাবে মিশিয়ে দিলে বার্লির গোড়া পচা রোগ দমন করা যায়।
  • রোগের আক্রমন দেখা দিলে কাডিম ৫০ ডব্লিউপি ১০লিঃ পানিতে ২৫ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে । 

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড