গাজরের দাদ রোগ

পূর্বের পাতা
হোম / শাক-সবজি জাতীয় ফসল / গাজর

গাজরের দাদ রোগ

  • লক্ষণঃ
  • আক্রান্ত গাজরের গায়ে উচু এবড়ো থেবড়ো দাগ দেখা যায় ।
  • এতে ফলনে তেমন প্রভাব না পড়লেও বাজার দর কম হয়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • আক্রান্ত গাছের অংশ সংগ্রহ করে নষ্ট করা ।
  • কপার অক্সিক্লোরাইড ২ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা ।
  • উপশম ৭৮ ডব্লিউপি ২ গ্রাম/লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা 
  • স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না।
  • আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করবেন না।
  • আগাম বীজ বপন করা।
  • সুষম সার ব্যবহার করা।
  • রোগ প্রতিরোধী জাত যেমন: বারি জাতের চাষ করা।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড