করমচার আগা মরা রোগ

পূর্বের পাতা
হোম / ফল জাতীয় ফসল / করমচা

করমচার আগা মরা রোগ

  • লক্ষণঃ
  • এ রোগ দেখা দিলে পুরো গাছ বা গাছের ডাল আগা থেকে শুরু করে ক্রমশ নিচের দিকে মরে যেতে দেখা যায়।
  • এ রোগটি ছত্রাকের আক্রমণে হয়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • আক্রান্ত গাছে সুষম মাত্রায় জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করা এবং নিয়মিত সেচ প্রদান করা।
  • সময়মত প্রুনিং করে, আক্রান্ত অংশ অপসারণ করে গাছ পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
  • কিছুটা সুস্থ অংশসহ অক্রান্ত অংশ কেটে পুরে ফেলা এবং কর্তিত অংশে বোর্দো মিশ্রণ বা কপার অক্সিক্লোরাইট জাতীয় ছত্রাক নাশক ৭ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।
  • নতুন পাতা বের হলে কাডিম ৫০ ডব্লিউপি ১ গ্রাম / লিটার হারে পানিতে মিশিয়ে ৭-১০ দিন পর পর ৩ বার স্প্রে করা ।
  • বাগান অপরিচ্ছন্ন রাখবেন না।
  • ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন।
  • পরিস্কার করার পর ছত্রানাশ ৮০ ডব্লিউপি ও সাইপারডিম ১০ ইসি দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন।
  • নিয়মিত বাগান পরিদর্শন করুন।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড