এ রোগ হলে গাছের পাতা সাদাটে হয়ে যায় এবং পাতায় সাদাটে হলুদ-সবুজের মোজাইকের মত ছোপ ছোপ দেখা যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা।
ভাইরাসমুক্ত বীজ বা চারা ব্যবহার করা ৩. জাব পোকা ও সাদা মাছি এ রোগের বাহক, তাই এদের দমনের জন্য ইমপ্রাইড ১৭.৮ এস এল ১ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।
স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই মিস্টি মরিচ খাবেন না বা বিক্রি করবেন না