মুগের পাতার মরিচা রোগ

পূর্বের পাতা
হোম / ডাল জাতীয় ফসল / মুগ

মুগের পাতার মরিচা রোগ (ছত্রাকজনিত রোগ)

  • লক্ষণঃ
  • প্রথমে নীচের পাতাতে ছোট ছোট গোলাকার হলুদাভ দাগ পড়ে।
  • পরবর্তীতে দাগ সমূহ মরিচার মত বাদামী বা কালচে রং এ পরিনত হয় ।
  • রোগের লক্ষণ প্রথমে নিচের পাতায় দেখা দেয় এবং ধীরে ধীরে সব পাতা ও কান্ডে দেখা দেয়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • রোগমুক্ত জমি হতে বীজ সংগ্রহ করতে হবে।
  • প্রতি কেজি মূগকালাইয়ের বীজে কাডিম ৫০ ডব্লিউপি ২ গ্রাম/লিটার হারে পানিতে মিশিয়ে বীজ শোধন করতে হবে।
  • ফসলের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে।
  • বিলম্বে মূগ বপন করবেন না ।
  • ছত্রাক নাশক যেমন: প্লান্টার ৩২.৫ এসসি  ২ মিলি/লিটার হারে পানিতে মিশিয়ে ১২ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে ।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড