পাটের কান্ড পচা রোগ

পূর্বের পাতা
হোম / আঁশ জাতীয় ফসল / পাট

পাটের কান্ড পচা রোগ Stem Rot of Jute (Macrophomina phaseolina), ছত্রাকজনিত রোগ।

  • লক্ষণঃ
  • চারা অবস্থায় কান্ডের উপর গাঢ় বাদামী রঙের দাগ পড়ে।
  • দাগ ক্রমেই ছড়িয়ে পড়ে। কান্ড দূর্বল হয়।
  • আক্রান্ত স্থান থেকে গাছ ভেঙ্গে পড়ে। কখনও কান্ড পচে গাছ মারা যায়।
  • বীজ গজানোর সময় ছত্রাকের আক্রমণে বীজ পচে যায় এবং গাছ মাটির উপরে আসার আগেই মারা যায়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • আক্রান্ত দেখা মাত্র তুলে পুড়ে ফেলা।
  • সুস্থ ও রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ।
  • সুষম মাত্রায় সার ব্যবহার করা।
  • বীজ বপনের পূর্বে বীজ শোধন করা, কাডিম ৫০ ডব্লিউপি ২ গ্রাম/ কেজি বীজ।
  • আক্রমণ বেশী হলে উপশম ৭৮ ডব্লিউপি ২ গ্রাম/ প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড