পেঁয়াজের পার্পল ব্লচ ও স্টেমফাইলিয়াম ব্লাইট রোগ

পূর্বের পাতা
হোম / মশলা জাতীয় ফসল / পেঁয়াজ

পেঁয়াজের পার্পল ব্লচ ও স্টেমফাইলিয়াম ব্লাইট রোগ – Purple Blotch & Stemphylium Blight of Onion

  • রোগের কারণঃ
  • Alternaria porri ও Stemphylium botryosum নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে।
  • লক্ষণঃ
  • ২০-৩০০ সে. তাপমাত্রা ও ৮০-৯০% আপেক্ষিক আর্দ্রতায় এ রোগ দ্রুত ছড়ায়।
  • গাছের চারা অবস্থা থেকে বয়স্ক গাছে এ রোগ হতে পারে।
  • প্রথমে পাতা ও বীজবাহী কা-ে ক্ষুদ্র ক্ষুদ্র পানি ভেজা বাদামী বা হলুদ রং এর দাগের সৃষ্টি হয়।
  • দাগগুলি ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে বড় দাগে পরিণত হয়। দাগের মধ্যবর্তী অংশ প্রথমে লালচে বাদামী ও পরবর্তীতে কালো বর্ণ ধারণ করে।
  • আক্রান্ত পাতা উপ রের দিক হতে ক্রমান্বয়ে মরে যেতে থাকে। ব্যাপকভাবে আক্রান্ত পাতা ৩-৪ সপ্তাহের মধ্যে হলদে হয়ে মরে যায়। বীজবাহী ভেঙ্গে পড়ে।
  • আক্রান্ত বীজ বায়ু ও গাছের পরিত্যক্ত অংশের মাধ্যমে বিস্তার লাভ করে।
  • অতিরিক্ত শিশির, আর্দ্র আবহাওয়া ও বৃষ্টিপাত হলে এ রোগ দ্রুত বৃদ্ধি পায়।
  • ছত্রাকের স্পোর বায়ুর মাধ্যমে এক গাছ হতে অন্য গাছে ছড়ায়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলা।
  • কাডিম ৫০ ডব্লিউপি ছত্রাকনাশক ২.৫ গ্রাম হারে প্রতি কেজি বীজ শোধন করা।
  • রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে ২ গ্রাম উপশম ৭৮ ডব্লিউপি ৭-১০ দিন পর পর যথাক্রমে তিন বার প্রয়োগ করা।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড