শিমের গোড়া পঁচা বা শিকড় পঁচা রোগ

পূর্বের পাতা
হোম / শাক-সবজি জাতীয় ফসল / শিম

শিমের গোড়া পঁচা বা শিকড় পঁচা রোগ

  • লক্ষণঃ
  • চারা গজানোর আগেই অনেক সময় বীজ পঁচে যায় ফলে চারা গজাতে পারেনা।
  • অনেক সময় গজানোর পর গোড়া বা শিকড় পঁচে যাওয়ার কারণে গাছ ঢলে পড়ে ।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করা বা পুড়ে ফেলা।
  • বপনের পূর্বে বীজ শোধন করা (কাডিম ৫০ ডব্লিউপি- ২ গ্রাম প্রতি কেজী বীজ) ট্রাইকোডারমা ভিড়িডি (৩-৪ গ্রাম/ কেজী বীজ) দ্বারা শোধন করা।
  • চারা গজানোর পর অতিরক্ত সেচ না দেওয়া ।
  • এ রোগের আক্রমণ দেখা দিলে প্রতি লিটার পানিতে ২ গ্রাম কুপ্রাভিট অথবা ৪ গ্রাম চ্যামপিয়ন মিশিয়ে স্প্রে করা ।
  • কম গভীরে বীজ বপন করা ।
  • পানি নিস্কাসনের ভাল ব্যবস্থা রাখা।
  • একই জমিতে বারবার শিম চাষ করবেন না।
  • ফসল সংগ্রহের পর পুরাতন গাছ ও আবর্জনা আগুনে পুড়িয়ে দিন।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড