সুগারবিটের গোড়া পচা রোগ

পূর্বের পাতা
হোম / অর্থকরী ফসল / সুগারবিট

সুগারবিটের গোড়া পচা রোগ

  • লক্ষণঃ
  • চারা ও বয়স্ক আবস্থায় এ রোগের আক্রমণ হয় ও বেশী আক্রমণে গাছ মারা যায়।
  • বয়স্ক গাছ হলুদ হয়ে যায়। আক্রান্ত গাছ ঢলে পড়ে ও শুকিয়ে যায়।
  • মাটির সংযোগস্থলে গোড়ায় পচন দেখা দেয়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • জমিতে কয়েকবার অন্য ফসল চাষ করে আবার এ ফসল চাষ করুন।
  • অধিক পরিমাণে জৈব সার ব্যবহার করা।
  • জমি চাষ দিয়ে কিছু দিন ফেলে রাখা।
  • বপনের পূর্বে কেজি প্রতি ২.৫ গ্রাম কাডিম ৫০ ডব্লিউপি মিশিয়ে বীজ শোধন করুন।
  • আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না
  • আক্রান্ত গাছ তুলে নষ্ট বা পুড়ে ফেলা।
  • পানি নিস্কাষণের ভাল ব্যবস্থা করা।
  • অধিক আক্রমণের ক্ষেত্রে কাডিম ৫০ ডব্লিউপি ২ গ্রাম/লিটার হারে পানিতে মিশিয়ে মাটিসহ গাছ ভিজিয়ে স্প্রে করুন।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড