Pestalotia cinnamomi ও Colletotrichum gloeosporioides নামক দুটি ছত্রাকের কারণে এই রোগ হয়।
লক্ষণঃ
সাধারণত কচি পাতায় এই রোগের আক্রমণ শুরু হয়।
প্রথমে কচি পাতার কিনারা বা আগায় আগুনে পুড়ে যাওয়ার মতো বাদামী দাগ দেখা যায়।
পরে সমস্ত পাতায় দাগ ছড়িয়ে পড়ে ও দাগ গুলো বড় হতে থাকে।
পরবর্তীতে সমস্ত পাতা ঝলসে গিয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
তেজপাতা গাছে নতুন পাতা দেখা দিলে ও রোগের প্রাথমিক লক্ষণ প্রকাশের সাথে সাথে প্রতি লিটার পানির সাথে ১ মিলি প্লান্টার ৩২.৫ এসসি মিশিয়ে ১০-১২ দিন পর পর ৪-৫ বার স্প্রে করা।