বেগুনের গোড়া পচা বা নেতিয়ে পড়া Foot Rot or collar Rot (Sclerotium rolfsii) ছত্রাকজনিত রোগ।

পূর্বের পাতা
হোম / শাক-সবজি জাতীয় ফসল / বেগুন

বেগুনের গোড়া পচা বা নেতিয়ে পড়া Foot Rot or collar Rot (Sclerotium rolfsii) ছত্রাকজনিত রোগ।

  • লক্ষণঃ
  • গাছের যে কোন বয়সে এর রোগ দেখা যায়।
  • আক্রান্ত গাছ ঝিমিয়ে যাওয়াটা রোগের প্রাথমিক লক্ষণ।
  • পাতা ফ্যাকাসে, হলুদ ও শুকিয়ে যায়।
  • কান্ড, শাখা, প্রশাখা শুকিয়ে সরু হয়ে যায়। গোড়া পচে যায়।
  • ছোট ছোট শিকড়গুলো ও পরবর্তীতে প্রধান শিকড়েও পচন ধরে।
  • চুড়ান্ত পর্যায়ে গাছ শুকিয়ে মারা যায়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • আক্রান্ত মরা পাতা, ডাল পুড়িয়ে ফেলা।
  • ভোরে বীজতলায় বা মাঠে গাছের গোড়ায় শুকনো ছাই ছিটালে ছত্রাকের আক্রমণ কম হয়।
  • রোগাক্রান্ত গাছের গোড়ায় শুকনো ছাই মিশ্রিত পটাশ সার মাটির সাথে মিশিয়ে দিলে পুনরায় নতুন করে শিকড় বের হয়ে গাছ সতেজ করে।
  • রোগক্রান্ত হওয়ার পূর্বে ২ গ্রাম কাডিম ৫০ ডব্লিউপি  প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করলে ছত্রাকের আক্রমণ কম হয়।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড