পাতা ও গাছের গায়ে সাদা পাউডারের মত দাগ দেখা যায়, যা ধীরে ধীরে সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে ।
আক্রান্ত বেশী হলে পাতা হলুদ বা কালো হয়ে মারা যায় ।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
সম্ভব হলে গাছের আক্রান্ত অংশ সংগ্রহ করে ধ্বংস করুন।
ক্ষেত পরিস্কার রাখুন এবং পানি নিস্কাষনের ভাল ব্যবস্থা রাখুন।
ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন: উপশম ৭৮ ডব্লিউপি ২ গ্রাম/লিটার হারে পানিতে মিশিয়ে অথবা সালফার ছত্রাক নাশক যেমন ভিটা সালপ ৮০ ডব্লিউডিজি ৪ গ্রাম লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।