ঢেঁড়শের শিকড়ের গিঁট রোগ Root Knot of Lady’s Finger
রোগের কারণঃMeloidogyne incognita ও Meloidogyne javanica দ্বারা এ রোগ হয়।
লক্ষণঃ
শিকড়ে ছোট ছোট গিট দেখা যায় এবং আস্তে আস্তে বড় হয়।
রোগাক্রান্ত শিকড়ে সহজেই পচন ধরে।
রোগাক্রান্ত শিকড়ে সহজেই পচন ধরে।
গিঁট কৃমির আক্রমণে মাটিবাহিত অন্যান্য রোগের প্রকোপ বেড়ে যায়।
গাছের পাতা ছোট, খর্বাকৃতি হয়।
এর ফলে গাছ বাড়ে না, ফুল ও ফল ধরে না এবং ফলন কমে যায়।
পরিশেষে গাছ মরেও যেতে পারে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
আক্রান্ত গাছ দেখা মাত্র তুলে ধ্বংস করা।
একই জমিতে বারবার এ ফসল চাষ না করা।
জমি গভীর ভাবে চাষ দিয়ে রাখা।
শেষ চাষে ফুরাডান বা মিরাল ব্যবহার করা।
চারা রোপণের ৮-১০ দিন পূর্বে মাটিতে ইমপ্রাইড ১৭.৮ এস এল এবং ৩৩ শতাংশ জমিতে ২০ গ্রাম এবং ১০০ মিলি। হিসেবে প্রয়োগ করলে ঢেঁড়শের কৃমি জনিত শিকড় গিঁট রোগ কার্যকরী ভাবে দমন করা যায়।