ঢেড়ঁশের আগাম ধ্বসা রোগ – Predisposition Disease of Lady’s Finger
লক্ষণঃ
বয়স্ক পাতায় রোগের লক্ষণ প্রথম দেখা যায় ।
আক্রান্ত পাতায় উপর কাল বা বাদামী রংয়ের বৃত্তাকার দাগ পড়ে ।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
পরিমিত ও সময়মত সুষম সার ও সেচ প্রয়োগ করা এবং পাতায় ২/১টি দাগ দেখার সাথে সাথে প্রতি লিটার পানিতে ২ গ্রাম মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন: ছত্রানাশ ৮০ ডব্লিউপি স্প্রে করা ।
আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না।
একই জমিতে বার বার ঢেড়ঁশের চাষ করবেন না ।
সুস্থ, সবল ও রোগ সহনশীল জাত চাষ করা ।
প্রতি লিটার পানিতে ২ গ্রাম কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন: কাডিম ৫০ ডব্লিউপি মিশিয়ে বীজ শোধন করা।