কলার পানামা রোগ Panama Disease of Banana

পূর্বের পাতা
হোম / ফল জাতীয় ফসল / কলা

কলার পানামা রোগ Panama Disease of Banana

  • রোগের কারণঃ
  • Fusarium oxysporum f.sp. cubensis নামক ছত্রাকের কারণে এ রোগ হয়ে থাকে।
  • লক্ষণঃ
  • এ রোগ প্রথমে বয়স্ক পাতার কিনারা হলুদ হয় এবং পরে কচি পাতাও হলুদ রং ধারণ করে।
  • পরবর্তিতে পাতা বোটার কাছের ভেঙ্গে নিচের দিকে ঝুলে পড়ে এবং গাছ মারা যায়।
  • কোন কোন সময় গাছ লম্বালম্বিভাবে ফেটেও যায়। ভিতরের লক্ষণ ভাসকুলার বান্ডেল হলদে বাদামী রং হয়।
  • গাছ ফলন ক্ষমতা হারিয়ে ফেলে ও মারা যায়।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • আক্রান্ত গাছ গোড়াসহ উঠিয়ে পুড়ে ফেলা।
  • রোগমুক্ত গাছ থেকে চরা রোপন করা।
  • আক্রান্ত বাগান থেকে চারা সংগ্রত না করা।
  • চারা লাগানোর পূর্বে গর্তে ১% ফরমালিন ও ৫০ ভাগ পানি দ্বারা ভিজিয়ে দেয়া এবং ১০-১২ দিন পর চারা রোপন করা।
  • শস্য পর্যায় ক্রমানুসরণ করা।
  • রোগমুক্ত চারা ব্যবহার করা।
  • প্রতি গর্তে ৫ কেজি আধাপচা মুরগির বিষ্ঠা এবং ১ কেজি ট্রাইকো-কম্পোস্ট ব্যবহার করা।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড