কলার সিগাটোকা রোগ Sigatoka Disease of Banana

পূর্বের পাতা
হোম / ফল জাতীয় ফসল / কলা

কলার সিগাটোকা রোগ Sigatoka Disease of Banana

  • রোগের কারণঃ
  • Cercospora musae  or Mycospaerella musicola নামক ছত্রাকের কারণে এ রোগ হয়ে থাকে।
  • লক্ষণঃ
  • এ রোগের আক্রমণে প্রাথিমিক ভাবে ৩য় বা ৪র্থ পাতায় ছোট ছোট হলুদ দাগ দেখায় যায়।
  • ক্রমশ দাগগুলো বড় হয় ও বাদামী রং ধারণ করে।
  • এভাবে একাধিক দাগ মিলে দাগ সৃষ্টি করে এবং এর ফলে পাতা পুড়ে যায়।
  • প্রথমে গাছের নীচের পাতায় ছোট হলুদ লম্বাটে অথবা কালো গোলাকার দাগ হয়। দাগ বড় হয়ে মধ্যাংশের কোষ শুকিয়ে যায়, ব্যাপকভাবে আক্রান্ত পাতাকে পোড়া পোড়া মনে হয়।
  • রোগাক্রান্ত গাছের কলা আকারে ছোট হয়। মাটিতে অক্সিজেন ও গ্রহণযোগ্য ফসফেট কম থাকলে এবং মাটির অম্লত্ব বেশি হলে রোগের প্রকোপ বাড়ে।
  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
  • আক্রান্ত গাছের পাতা পুড়ে ফেলতে হবে।
  • প্রতিলিটার পানিতে ০.৫ মিলি প্লান্টার ৩২.৫ এসসি বা ১ গ্রাম কাডিম ৫০ ডব্লিউপি মিশিয়ে ১৫ দিন পর পর স্প্রে করা।
  • রোগাক্রান্ত পাতা বা পাতার অংশ কেটে পুড়িয়ে ফেলা।
  • কলা সংগ্রহের পর সব পাতা পুড়িয়ে ফেলা।
  • জমিতে পানি নিকাশের সুব্যবস্থা রাখা।
  • সঠিক দুরত্বে গাছ লাগিয়ে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করা।
  • রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে ১ মিলি  উপশম  মিশিয়ে ১৫ দিন পরপর স্প্রে করা।

এই ফসলের অন্যান্য রোগসমূহ

সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিমিটেড